1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বেকার যুব নারীদের ব্লক প্রিন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্লক প্রিন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

“মুজিববর্ষের আহব্বান যুব কর্মসংস্থান” স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরে পরিচালক (পরিকল্পনা) যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সেলিমুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম আব্দুল মতিন, বগুড়া যুব উন্নয়ন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সহকারী পরিচালক সেলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা প্রমূখ।

 

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ৬০ জন বেকার যুবনারীদের দুইটি ব্যাচে প্রশিক্ষণ উদ্বোধন শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিষ্ট্রেশনকৃত বিভিন্ন সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী যুব নারী, যুব উদ‍্যোক্তার সঙ্গে মতবিনিময় সভা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT