1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাতরী চৌমুহনী বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা প্রতিনিধি::

 

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী মোড়ে যানজট নিরসনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান ও মূল সড়কের উপর গাড়ি পার্কিংয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়। ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তুলার কারণে ৮ জনকে আটক করা হয়। এবং সড়কে সিএনজি পার্কিং করা চালকদের থেকে মুছলেকা নেওয়া হয়।

 

অভিযান পরিচালনাকালে ভূমি কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন, এই এলাকায় আমি যোগদান করার পরে কমপক্ষে হলেও পঞ্চাশ বারের মতো অভিযান পরিচালনা করেছি। কিন্তু সকালে উচ্ছেদ করলে বিকালে তারা আবারো বসে নিত্য যানজট সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা ছাড়া মানবিকতা দেখানোর কোন সুযোগ নেই।

 

অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও শেখ জুবাযের আহমেদ বাজারের ইজাদারকে ডেকে স্পষ্ট করে বলে দেন আগামীতে ফুটপাতে কোন দোকান বসিয়ে যদি ইজারাদার কমিটি কোন হাসিল তুলে তাহলে ইজাদারকে জেল জরিমানা করা হবে। পরে ট্রাফিক ইনচার্জকে ডেকে কোন ধরণের যানজট যাতে সৃষ্টি না হয় সেজন্য সার্বক্ষণিক গুরুত্ব সহকারে ট্রাফিক টিমকে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

 

পরে ইউএনও বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকে উপজেলা ইউএনও কার্যালয়ে গিয়ে কোন স্থানে বাস রাখলে চৌমুহনী মোড় যানজট মুক্ত থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। তিনি সিএনজি ও ফলের ব্যবসায়ীদের আটক করে মুছলেকা নিয়ে পরবর্তীতে ছেড়ে দেন। জব্দ করা ফলগুলো ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন এতিম খানায় দেওয়ার জন্য নির্দেশ দেন।

 

প্রশাসনের এমন উদ্যোগে যানজট মুক্ত হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান পথচারী ও যাত্রীরা। চাতরী চৌমুহনীতে অভিযান পরিচালনার সময় শতশত যাত্রী ও পথচারীরা চাতরী চৌমুহনীকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের এই রকম অভিযান অব্যাহত রাখতে দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT