1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আজ বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্য এগিয়ে আসলেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য শ্রী বিভাস সরদার।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।

আজ সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় যখন জলের তলায় বেশিরভাগ ক্ষেত্রেই। সাধারণ মানুষ যখন জল বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ঠিক সেই সময় বন্যা বিদ্ধস্ত সাধারণ মানুষের কাছে সাহায্য জন্য ত্রাণ নিয়ে দ্রুত পৌঁছে গেলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন এলাকার বারুইপুর পূর্বের বিধায়ক ও তৃনমূল দলের অন্যতম প্রধান নেতা শ্রী বিভাস সরদার। তিনি আজ বারুইপুর পূর্বের চাম্পাহাটিতে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে ত্রাণ ও বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার নিয়ে পৌঁছে গেলেন। সেখানে সাধারণ মানুষের থাকার জন্য সরকারি ইস্কুলে ঠাই দেওয়া হয়েছে অসহায় মানুষের জন্য এবং তাদেরকে নিজের তত্তাবধানে রান্না করা গরম গরম খিচুড়ি ও ভাত ও আলুর দমের তরকারি ব্যাবস্থা করেন। সেই সঙ্গে তিনি তার বিধান সভা এলাকার মানুষের জন্য ত্রাণ বিতরণ এর ব্যাবস্থা করেন এবং তার এলাকার বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন বিভিন্ন ভাবে। একই সাথে আজ বারুইপুর পূর্ব বিধান সভার অন্তর্গত নবগ্রাম অঞ্চলের উপপ্রধান জনাব আক্তার হোসেন মন্ডলের নেতৃত্বে তার এলাকার মানুষের ঘরের আশে ও পাশে এবং জমা রাস্তার জল পাম্প করে বাইরে ফেলার ব্যাবস্থা করেন। নবগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে এতটাই জল জমে গেছে সারা মাঠ সাদা ধু ধু করছে। সবুজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকায়। এবং বৃন্দাখালি অঞ্চল সহ বিভিন্ন যায়গায় জল বের করে আদি গঙ্গায় জল ফেলতে সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নবগ্রাম অঞ্চলের উপপ্রধান জনাব আক্তার হোসেন মন্ডল। তিনি স্হানীয় বিধায়ক শ্রী বিভাস সরদার সাথে সরাসরি যোগাযোগ রেখে চলেছে এবং তার অঞ্চল এর সাধারণ মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন।। কাতাষষয়া

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT