1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

বাগেরহাট চাঁদপাই মোড়ে নির্বাচনী সহিংসতায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার পঠিত

আনিসুর রহমান, বাগেরহাট থেকে।

বাগেরহাটের মোংলার চাঁদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ডে চাঁদপাই মোড়ে নির্বাচনী সহিংসতায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

 

 

গতকাল রবিবার রাত নয়টার দিকে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ফাতেমা বেগম নিহত হন।সংঘর্ষের সময় ১ নং ওয়ার্ডের বর্তমান সদস্য প্রার্থী মতিউর রহমান মোড়ল, বোরহান শেখ, মতিয়ার রহমান শেখ ও ইসরাফিল হোসেন আহত হয়েছেন। প্রার্থী মতিউর রহমান মোড়লসহ চারজনকে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সহিংসতার আশঙ্কায় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 

 

 

মোংলা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, চাঁদপাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চাঁদপাই মোড়ে গতকাল রাত ৯টার দিকে বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মতিউর রহমান মোড়লের সাথে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রার্থী মতিউর রহমান মোড়ল, তার বৃদ্ধা ফুফু ফাতেমা বেগম, বোরহান শেখ, মতিউর রহমান শেখ ও ইসরাফিল হোসেন আহত হয়।আহতদের দ্রুত মংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফাতেমা বেগম মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় যাতে আরও বড় রকমের সহিংসতা ছড়িয়ে পড়তে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো এর মামলা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT