1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের বাল্যবিবাহ বন্ধ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৮ বার পঠিত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার(২০সেপ্টেম্বর) দুপুর ১২ঘঠিকায় লাখাই উপজেলার ২ নং মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ বছরের স্কুলপড়ুয়া এক কিশোরীর (মোছা. জুতিয়া খাতুন, পিতা- মো. আ. হক, মাতা- মোছা. অনুফা বেগম) বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এ সময় ঘটনাস্থলে কিশোরীর পিতাকে পাওয়া যায়নি এবং তার মা-কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর অধীন ৪০০০ টাকা জরিমানা করা হয়। এবং ঐ কিশোরীর বয়স ১৮ বছর অর্থাৎ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে নির্ধারিত ফরমে মুচলেকা নেয়া হয়।

উল্লেখ্য,ঐ কিশোরীর নামে ইউপি সচিব ও চেয়ারম্যান কর্তৃক তাদের যৌথ স্বাক্ষরে যে জন্ম সনদ ইস্যু করা হয়েছে তার সাথে স্কুলে সংরক্ষিত রেজিস্ট্রার এ নিবন্ধিত জন্ম তারিখ এর মিল পাওয়া যায়নি।

কোন তথ্যের ভিত্তিতে জন্ম সনদ প্রদান করা হয়েছে সে বিষয়ে স্থানীয় চেয়ারম্যানকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবহিত করার জন্য বলা হয়েছে।

 

ইস্যুকৃত জন্ম সনদ জালিয়াতির আশ্রয় নিয়ে করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রুহুল আমিন বাল্যবিবাহ বন্ধ ও মোবাইল কোর্ড পরিচালনা করেন।এসময় লাখাই থানার এক দল পুলিশ সহায়তা প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT