1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

শ্যামনগরে অতিবর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

 

 

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অতিবর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার রাতে ও সোমবার দিন ব্যাপী প্রবল বর্ষণে উপজেলার আমন ফসল, চিংড়ীঘের, খালবিল পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে এখনও পর্যন্ত ঝরঝর করে বৃষ্টি চলমান রয়েছে।

 

উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আমনচাষি গাজী মিজানুর রহমান, ধানখালী গ্রামের আমনচাষি খোকন বৈদ্য বলেন অতিবর্ষণে আমন ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নিচু জমি পানিতে ডুবে গেছে।

 

বুড়িগোয়ালিনী গ্রামের চিংড়ী ঘের মালিক নৃপেন্দ্র মল্লিক , মুন্সিগঞ্জ ইউপির চিংড়ীঘের মালিক আশরাফ হোসেন বলেন প্রবল বর্ষণে চিংড়ীঘেরে পানি বাঁধের কানায় কানায় অবস্থান করছে। দুর্বল ও নিচু স্থানের বাঁধ কোথাও কোথাও পানিতে ডুবে গেছে।

 

শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃষ্টিপাত রেকর্ডকারী উপ-সহকারী কৃষিকর্মকর্তা মোদাচ্ছের হোসেন বলেন, বৃষ্টিপাতের রেকর্ড অনুযায়ী রবিবার রাতে ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং সোমবার দিন ব্যাপী অনুমান ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে আরও জানা যায় প্রবল বর্ষণে কৃষকের প্রধান ফসল আমন ধানের জমি প্রায় শতকরা ৫০ ভাগ পানিতে ডুবে গেছে। উপজেলায় এবার আমন ফসল চাষ হয়েছে ১৬ হাজার হেক্টর এর উর্দ্ধের জমিতে।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন অতিবর্ষণে শ্যামনগরে চিংড়ীঘের গুলিতে এখনও পর্যন্ত মারাত্নক ক্ষয়ক্ষতির কোন রিপোর্ট নাই। তবে তিনি বলেন শতকরা ১০ থেকে ১৫ ভাগ চিংড়ীঘের প্রবলবর্ষণে তলিয়ে যেতে পারে।

 

উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা, বাঁধবেষ্টিত ইউনিয়ন পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী, কৈখালী, মুন্সিগঞ্জ, কাশিমাড়ী সহ অন্যান্য ইউনিয়নে অতিবর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্ত কোথাও বাঁধ ক্ষতিগ্রস্থ হয়নি। শ্যামনগর পানিউন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাসুদরানা বলেন অতিবর্ষণে এখন পর্যন্ত বাঁধের কোথাও ক্ষয়ক্ষতি হয়নি।

 

এদিকে রবিবার রাত ও সোমবার দিনব্যাপী বর্ষণে উপজেলা সদরের নকিপুর কাঁচাবাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তরকারী ব্যবসায়ী অনেকে দোকান খুলে ব্যবসা পরিচালনা করতে পারেননি।

 

উপজেলার অভিজ্ঞমহলের মতে জলাবদ্ধতা নিরসনে শ্যামনগরে সদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন।

 

ছবি- শ্যামনগর উপজেলা সদরের নকিপুর কাঁচাবাজারে অতিবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার চিত্র।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT