1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

তিস্তা নদী যাদের পথে বসিয়েছে; সেই তিস্তা এখন মানুষকে পথ দেখাচ্ছে-রংপুরে বানিজ্য মন্ত্রী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তিস্তা নদী নিয়ে সরকারের অনেক পরিকল্পনা আছে। এই তিস্তা নদী যাদের পথে বসিয়েছে, সেই তিস্তা এখন মানুষকে পথ দেখাচ্ছে। তিস্তার তীরে বেক্সিমকো কোম্পানি বিশাল পাওয়ার প্লান্ট প্রজেক্ট বাস্তবায়ন করছে। অবহেলিত তিস্তার পাড়ে আলীবাবা থিম পার্ক হয়েছে। যেখানে অনেক বেকারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উত্তরের উন্নয়ন করতে হবে। উত্তরবঙ্গ অনেক সম্ভাবনাময় অঞ্চল।

আমরা সুন্দরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও উলিপুরের মানুষ মিলেমিশে থাকতে চাই। তাই উন্নয়নের কোন বিকল্প নেই। ফলে এই তিস্তার তীরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

রোববার দুপুরে রংপুরের পীরগাছা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর উপজেলার উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদীর তীরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।

আলীবাবা থিম পার্কের উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জাতীয় পার্টির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্তি মহাসচিব গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সাদেকুল আলম, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, আলীবাবা থিম পার্কের প্রোপ্রাইটর আলহাজ্ব ইয়ার আলী, স্থানীয় তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমূখ।

মন্ত্রী আরো বলেন, আমরা সবাই মিলে এ অঞ্চলের উন্নয়ন করতে চাই। তাই আগামীতে সুন্দরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও উলিপুরের উন্নয়নের জন্য আলীবাবা থিম পার্ক ঘেঁষে তিস্তা নদীতে আরও একটি ব্রীজ নির্মাণ করা হবে।

স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বলেন, তিস্তার চরে বেসরকারি কোম্পানিগুলো ব্যাপক উন্নয়ন করছে। এতে এলাকায় বেকারত্ব সমস্যা দূর হচ্ছে। আমি বাণিজ্যমন্ত্রীসহ এই এলাকায় অনেক উন্নয়ন করার স্বপ্ন দেখছি। তিনি সুন্দরগঞ্জ থেকে আলীবাবা থিম পার্ক পর্যন্ত একটি রাস্তার জন্য ডিও লেটার দিতে চেয়েছেন, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে তিস্তার তীরে মানুষের জনস্রোত পরিণত হয়। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা তিস্তার পাড়ে কানায় কানায় ভরে যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মন্ত্রী পীরগাছা উপজেলা পরিষদে সকল কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT