1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাঁদপুরে ৪২০০ বস্তা সিমেন্টসহ মালবাহী কার্গো জাহাজ ডুবি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরে ৪ হাজার ২ শ বস্তা সিমেন্ট সহ একটি মালবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার ১৯ সেপ্টেম্বর ভোরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরাবাজার এলাকায় ডাকাতিয়া নদীতে সিমেন্টসহ কার্গোটি ডুবে।

 

এ সময় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা পায়। তারা হলেন, সুকানি সুরুজ শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আলআমিন।

 

কার্গোর লস্কর আলআমিন বলেন,‘এমভি নিউ শাহ পরান নামের মালবাহী কার্গো জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে আমরা সেখানে কার্গোটি নোঙর করে রাখি।

 

রাতভর ভারি বর্ষণে কার্গের ভিতরে পানি ঢুকে পড়ে। এক পর্যায় কার্গোটি ৪ হাজার ২শ বস্তা মেট্টো সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। যার মূল্য ১৬ লাখ টাকা।

 

প্রাণ রক্ষায় আমরা ঝাঁপিয়ে পাড়ে চলে যাই। কার্গোর দাম আনুমানিক ২০ লাখ টাকার মত হবে। সিমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা রক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়।

 

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মুজাহিদুল ইসলাম বলেন,‘ সিমেন্ট বোঝাই কার্গো ডুবি বিষয়ে কেউ আমাদের জানায়নি। এ ঘটনায় মালিক পক্ষ থেকে কোনো অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নিব।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT