1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

জরিমানা নয়, সড়কে শৃঙ্খলা ঠিক রাখাই আমাদের লক্ষ্য: চাঁদপুরে ডিআইজি আনোয়ার হোসেন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরে ই-ট্রাফিক প্রসিকিউশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ সেপ্টম্বর) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

 

এসময় চাঁদপুর ট্রাফিক পুলিশকে দশটি পস মেশিন প্রধান করেন তিনি। পাশাপাশি যাতে এ মেশিন ব্যাবহার করার প্রয়োজন না পরে তার জন্য উপস্থিত সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানান।

 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আনোয়ার হোসেন বলেন, ‘সড়কে শৃঙ্খলা রাখার জন্যই আমাদের ই-ট্রাফিক প্রসিকিউশনের কার্যক্রম শুরু করা। মালিক-শ্রমিক নেতৃবৃন্দরা আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। আমাদের কাজ নিন্তু জরিমানা করা নয়,সড়কে শৃঙ্খলা ঠিক রাখাই আমাদের লক্ষ্য। যার একবারেই অনিয়ম করবে, শুধু তাদেরকে জরিমানা করা হবে।’

 

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজিগঞ্জ সার্কেল) মোহাম্মদ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, ডি আই টু মোহাম্মদ মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

 

এর আগে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি। চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত এই কার্যক্রমে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT