1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলাউড়ায় সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

কুলাউড়া পৌরসভার উদ্যোগে “পরিচ্ছন্ন শহর, আমাদের দায়িত্ব” শ্লোগানকে সামনে রেখে ডেঙ্গু মশক নিধনে সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

 

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ১৯ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

 

কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর সচিব শরদিন্দু রায়সহ পৌর কাউন্সিলরবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনকালে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ও স্কাউটস সদস্যদের স্বমন্বয়ে সপ্তাহব্যাপী (১৯-২৩ সেপ্টেম্বর) এই কার্যক্রম পরিচালিত হবে। শহর পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এই পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচ্ছন্ন কুলাউড়া নগরী গড়তে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি এই কাজে দলমত নির্বিশেষে সকল পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT