1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলবাড়িয়া বিলের দিগন্তজুড়ে তরমুজের চাষ ভালো ফলনে খুশিতে আত্মহারা কৃষক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।

 

এ যেন এক নতুন দিগন্ত, যেদিকে চোখ যায় শুধু ঐ অপরূপ দৃশ্য দেখতে মন চায় কি সুন্দর অপরূপ দৃশ্য, চোখ ফেরানো যায় না, হ্যাঁ আমি বলছি খুলনা ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া বিলের কৃষকদের কথা,সরেজমিনে গিয়ে দেখা যায়, তারা দিনরাত পরিশ্রম করে মৎস্য চাষের পাশাপাশি মৎস্য ঘেরের আলের উপর মাসান করে চাষাবাদ করেছে গৃষ্মকালীন ফসল তরমুজের, অফ-সিজনে হলুদ সবুজ তরমুজ সহ সাথী ফসল হিসেবে সিম,মিষ্টি কুমড়া, বল্টু ঝাল,সহ বিভিন্ন ধরনের ফসল, কৃষক জহিরুল সরদার জানান ৩০ বিঘা জমির মৎস্য ঘেরের আইলে তরমুজ চাষ করেছেন। তার ক্ষেতে ১৩শ টি তরমুজ গাছ আছে। প্রত্যেকটি গাছে বড় বড় ফল ধরেছে। ফলন ভালো এবং বাজারে চড়া দাম থাকায় অনেক টাকা লাভ হবে তার। কুলবাড়ীয়ার কৃষক শফিকুল ইসলাম বলেন গৃষ্মকালীন মৌসুমে তরমুজ চাষ করে বাজারে যে দাম পাওয়া যায়, অফ-সিজনে তার থেকে ৩/৪ গুন দাম বেশি পাওয়া যাচ্ছে। এক হেক্টর জমিতে তরমুজ ফলাতে খরচ হয়েছে ৯০থেকে ১লাখ টাকা পর্যন্ত, এখন তারা বিক্রি করছে এক হেক্টর জমির তরমুজ ৫থেকে ৬লাখ টাকায়। আসাদুজ্জামান জানান এখন কুলবাড়িয়া কৃষকদের কষ্টে অর্জিত ফসল বিক্রি করতে চুকনগর, আঠারো মাইল, খুলনা,কাঁচামালের আড়তে যাওয়া লাগে না। বাংলাদেশের বিভিন্ন শহর ঢাকা, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, থেকে ছুটে আসে তরকারি ব্যাপারীরা কুলবাড়িয়া তিন রাস্তার মোড়, এক জায়গা থেকে সব ধরনের ফসল হলুদ, সবুজ রঙ্গের তরমুজ, সিম,বল্টু ঝাল, পটলসহ বিভিন্ন তরকারি সরাসরি কৃষকদের কাছ থেকে অল্প দামে ক্রয়করার জন্য। অল্প দামে ক্রয় করে ব্যাপারীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশি দামে বিক্রি করতে পারে, এতে ফসল ক্রেতা ব্যাপারীরা খুশি আবার কৃষকরা বেশি দামে বিক্রি করতে পেরে তারাও খুশি,

 

কুলবাড়ীয়ার কৃষক হান্নান শেখ, ও সাত্তার মোড়ল, জানান পাকিজা, এশিয়ান-২, সোনিয়া, তৃপ্তি, কানিয়া, লাইল্যান্ড-২, রেড ড্রাগনসহ বিভিন্ন বিদেশী জাতের এই তরমুজের ভিতরে লাল ও হলুদ রঙের। এই তরমুজ যেমন সুস্বাদু ও গুণাগুণ সম্পন্ন, তেমনি উচ্চফলনশীল। বাজারে অসময়ে এটি পাওয়ার কারণে দাম অনেকটা বেশি। তাই অফ-সিজন তরমুজ চাষে দিনদিন আগ্রহ বাড়ছে কৃষকের। বিশেষ করে রঙিন তরমুজ চাষে তাদের আগ্রহ বেশী। তাদের সঠিক পরিচর্যার ফলে চোখ ধাঁধানো ফলনও হয়েছে কুলবাড়িয়া মৎস্য ঘরে আইলে।

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন জানান, কুলবাড়িয়া, পাচপোতা, বয়ারসিং, মাদারতলা, বারুইকাটি, মাগুরখালী, শেখের টেক, খর্ণিয়া ডুমুরিয়ায় সহ এবার ২৬০ হেক্টর জমির ঘেরের পাড়ে অফ-সিজন তরমুজ চাষ হয়েছে। থাইল্যান্ড ও জার্মানি থেকে আমদানীকৃত উচ্চফলনশীল জাতের তরমুজ চাষ করে হেক্টর প্রতি ৫৫-৬০ টন পর্যন্ত ফলন হয়েছে। সাধারণত মৌসুমে তরমুজ চাষ করে বাজারে যে দাম পাওয়া যায় অফ-সিজনে তার ৩/৪ গুন দাম পাওয়া যায়। এক হেক্টর জমিতে তরমুজ ফলাতে ৯০ থেকে ১লাখ টাকা পর্যন্ত খরচ হয়, আর তা বাজারে বিক্রি হয় ৫ থেকে ৬ লাখ টাকায়। ফলে অফ-সিজন তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। আবাদ যাতে বৃদ্ধি পায় সেজন্য নিয়মিত মাঠ পর্যায়ে কৃষি বিভাগ কৃষকদেরকে নানা ধরনের সহযোগিতা দিচ্ছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT