1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ধামইরহাটে একটি গাভির এক সঙ্গে দুটি বাচ্চা প্রসব, উৎসুক জনতার ভিড়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

 

নওগাঁর ধামইরহাটে একটি দেশী প্রজাতী গাভী এক সাথে দু’টি বাছুর প্রসব করেছে। জানা গেছে, উপজেলার উত্তর দৃর্গাপুর গ্রামের কৃষক মোঃ রাইহান হোসেনের একটি গাভি লাল রংয়ের দুটি বাছুর প্রসব করে। এর মধ্যে একটি এঁড়ে ও অপরটি বকনা। একসাথে দু’টি বাছুর প্রসব করায় এলাকার কৌতূহলী জনসাধারণ ওই গরুর মালিকের বাড়িতে বাছুর দুটি এক নজর দেখার জন্য ভিড় করছেন। অনেকে আবার শখের বশে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ নানান সামাজিক মাধ্যমে পোষ্ট করছেন।

গাভীটির মালিক রায়হান হোসেন জানান, তিনি হাট থেকে ৩ মাসের একটি গর্ভবতী গাভি ক্রয় করেন। এর পর থেকে গাভিটি পরিচর্চার মাধ্যমে গত ১৭ সেপ্টম্বর শুক্রবার এক সঙ্গে দুটি বাচ্চা প্রসব করে। বর্তমানে বাচ্চা দুটি ও গাভী সুস্থ রয়েছে। গাভীটি এক সঙ্গে দু’টি বাচ্চা প্রসব করায় তিনি বেশ খুঁশি।

এই বিষয়ে গ্রাম্য একাধিক পশু চিকিৎসক জানান, গাভীর ২টি ডিম্বানুর সৃষ্টি হওয়ায় ২টি বাছুর জন্ম নিয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT