1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির চিলমারী ইউনিয়ন সভাপতিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করেছে পুলিশ। যার মামলা নং- ১৩। শুক্রবার দিবাগত রাতে লালমনিহাট সদর থানা পুলিশের সহযোগিতায় রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাইয়ে নৌকায় তুলে এক স্বামী পরিত্যক্ত মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই মহিলা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ দিন পর এজাহার ভুক্ত আসামী পলাতক থাকায় শুক্রবার দিবাগত রাতে লালমনিরহাট থেকে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করা হয়।

 

আটককৃত রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে। তিনি চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।

 

এবিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, স্বামী পরিত্যক্ত এক মহিলা ধর্ষণের অভিযোগে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT