1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শিবরাম স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের ৮মাসের বেতন মওকুফ করলো।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

 

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রায় ৬শত শিক্ষার্থীর ৮মাসের মাসিক বেতন মওকুফ করলো লালমনিরহাট জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ।

 

তিনি সাংবাদিকদের জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হয়েছে।

 

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মিশন মোড় (সার্কিট হাউস) সংলগ্ন শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ অবস্থিত। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬শত জন। যাদের প্রত্যেকের মাসিক বেতন সর্বনিম্ন ৯শত টাকা থেকে শ্রেণি ভেদে ২হাজার ৫শত টাকা করে নেওয়া হয়।

 

এদিকে ছেলে-মেয়েদের ৮মাসের বেতন মওকুফ করা হয়েছে শুনে আবেগে আপ্লুত হয়ে অভিভাবকরা জানান, অত্যন্ত সময়োপযোগী, যুক্তিসঙ্গত এবং মানবিক উদ্যোগ নেয়ায় বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

 

অভিভাবকরা আরও জানান, দেশের এমন করোনা দুর্যোগে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে সন্তানদের ৮মাসের বেতন মওকুফে আমরা অনেক স্বস্তি পেয়েছি।

 

প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এমন সংকটকালীন সময়ে বিদ্যালয় আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্থ, অভিভাবকরাও তেমনি বহুমুখী দিক থেকে ক্ষতিগ্রস্ত। সকল দিক বিবেচনা করে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

লালমনিরহাট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এ বিষয়টিকে সাদুবাদ জানান এবং শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের এমন উদ্যোগকে জেলার অন্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণ হতে পারে বলে জানান। অন্য বিদ্যালয়গুলোকে এমন মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT