1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মহেশপুর তুচ্ছ ঘটনায় ইজিবাইক  চালককে পিটিয়ে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৫ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে এক মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটার দিকে। নিহত হাফিজুর মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীর উদ্বৃতি দিয়ে জানান, শুক্রবার রাত ৮ টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ ঘটনার জের ধরে মোটর সাইকেল চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে খালিদ হাসান হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে হাফিজুর রহমান মারাক্তক আহত হলে খালিদ তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়। ঘাতক খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। ওসি বলেন, এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT