1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ভান্ডারিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

এম এফ এইচ রাজু, পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় কোভিড-১৯ পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয় খোলা ও শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ই সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা শিক্ষা অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দীন খলিফা। এসময়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা , ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার ১৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক, শিক্ষিকা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের ঝরে-পড়া রোধসহ বিভিন্ন বিষয়ে গুনগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েন বক্তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT