1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

সাগরদাঁড়িতে সরকারী পরিসেবায় দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি:

কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড-১৯ কালীন সময়ে সরকারী পরিসেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

সাগরদাঁড়ি ইউনিয়ন দলিত পরিষদের সহ-সভাপতি বাসন্তি রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল রহমান মুক্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা দলিত পরিষদেও সভাপতি সুজন দাস, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য ও প্রভাষক কুন্তল বিশ^াস। বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস সবুর, কাজী মহব্বত আলী, জালাল উদ্দীন, আনোয়ারা, মনোয়ারা বেগম, কবিতা খাতুন, পুষ্প রানী দাস, যাদব দাস প্রমুখ। এডভোকেসী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, শরিফ আহমেদ ও সাহিদা খাতুন।এডভোকেসী সভায় কোভিড কালীন সময়ে সরকারী বিভিন্ন পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং ও ঐচ্ছিক কমিটিতে দলিতদের প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারী বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিতদের অগ্রাধিকার, গৃহহীন প্রকল্পের ঘর বিতরনে দলিতদের অগ্রাধিকার, কৃষি ও অকৃষি খাস জমি বন্দবস্তের ক্ষেত্রে দলিত ভমিহীনদের অগ্রাধিকার, ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দলিতদের জন্য বরাদ্দকৃত বাজেট দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান ও নারীদের দক্ষতা উন্নয়নে ব্যয়ের জন্য জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT