1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

আবার শুরু ‘বাঙগাল’ এর ‘বিষ্যুদবারের আড্ডা’।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৯ বার পঠিত

আলহাম রবীন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:

 

‘বাঙালি হওয়ার জেদি আমাদেরকে জাতি করেছে’ এই চেতনার ধারক সিরাজগঞ্জের প্রগতিশীল সাহিত্য সংগঠন ‘বাঙগাল’ একটি সংস্কৃতির প্ল্যাটফর্ম -এর ব্যানারে সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হলো ‘বাঙগাল’ এর সাপ্তাহিক আয়োজন সাহিত্যবিষয়ক আড্ডা। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন সমাজ পরিবর্তন সম্ভব নয়। বাঙগালের সদস্য ছাড়াও সিরাজগঞ্জ এর সাহিত্যপ্রেমীদের প্রাণের আড্ডা এই ‘বিষ্যুদবারের আড্ডা’। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাঙগাল এর সভাপতি- মোঃ আলমগীর হোসেন আলম এবং সাধারণ সম্পাদক- কে,এম, মোশাররফ হোসেন শাওন এর প্রচেষ্টায় এবং নেতৃত্বে এই আড্ডা আবার গত কয়েক সপ্তাহ হলো শুরু হয়। তরুণ লেখক, কবি ও সাহিত্যমনা সকলে উপস্থিত ছিলেন এই প্রাণের আড্ডায়। স্বরচিত কবিতা পাঠ করেন অনেক উদীয়মান লেখক । কবিতা আবৃত্তি করেছেন অনেকে । প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বিকেল ৫:০০ টায় সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হয় ‘বিষ্যুদবারের আড্ডা’। বাঙগাল সদস্যদের থেকে আড্ডায় মেতে উঠেছিলেন সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাহেব। সাহিত্যপ্রেমী সকলকে আড্ডায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানান আড্ডার আয়োজকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT