1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লালমনিরহাটে ৬০বছরের পুরাতন রাস্তায় দোকান নির্মাণ করে চলাচলে বাধা : দুর্ভোগে ৩শত পরিবারের।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটে ৬০বছরের পুরাতন রাস্তায় দোকান নির্মাণ করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে দুর্ভোগে পরেছে প্রায় ৩শত পরিবার।

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে দুর্ভোগ পোহানো পরিবারগুলো স্থানীয় সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আদিতমারী থানার অফিসার ইনচার্জ, আদিতমারী উপজেলার সহকারী (ভূমি) কমিশনার, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুর্ভোগের প্রতিকার ও সুষ্ঠ সমাধান চেয়ে অভিযোগ দিয়েছে স্থানীয়রা।

 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংযুক্ত সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় একটি বেসরকারি রাস্তা দীর্ঘ ৬০বছর থেকে চলাচলের জন্য ব্যবহার করে আসছিলো এলাকাবাসী।

 

স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় প্রায় ৫শত লোকের বসবাস। এই রাস্তা দিয়েই স্কুল-কলেজ, হাট-বাজারে যাতায়াত এবং অধিকাংশরাই কৃষির সাথে সম্পৃক্ত হওয়ায় কৃষি পণ্য বিপনন ও সরবরাহ কাজে ব্যবহার করা হয়। কিন্তু হঠাৎ গত ২ আগস্ট ২০২১ইং তারিখে ঐ এলাকার মৃত বক্তার আলীর ছেলে আব্দুস সামাদ (৬০) ও তার পরিবারের সদস্যরা মহাসড়ক সংলগ্ন রাস্তার মুখে একটি দোকান নির্মাণ করে চলাচল বন্ধ করে দেয়।

 

এ বিষয়ে এলাকাবাসীর সাথে জমি সংক্রান্ত মত পার্থক্য থাকায় গত ১১ আগস্ট ২০২১ইং সকলের সম্মতিসূচক ৪জন জমি পরিমাপকারী (আমিন) দিয়ে আব্দুস সামাদের জমি মাপা হয় এবং তার জমি বুঝে দেওয়া হয়। এছাড়া মানবিক কারনে এলাকাবাসী নির্মাণকৃত দোকান সরিয়ে নিতে ৮হাজার টাকা প্রদান করে।

 

অভিযোগে স্থানীয়রা উল্লেখ বলেন, ঐ সময় সকলের সামনে সামাদ ১০দিনের মধ্যে দোকান সরিয়ে নিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বললেও বিভিন্ন তালবাহানায় এখনও সরিয়ে নেননি তিনি।

 

স্থানীয়দের দাবী দ্রুত সুষ্ঠু তদন্ত পূর্বক রাস্তাটি চলাচলের জন্য পূণরায় উন্মুক্ত করা হোক।

 

রাস্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাস্তা দিয়ে চলাচলে বাধা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ঐ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য কাজ করছে পুলিশ।

 

আদিতমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দিলশাত জাহান সাংবাদিকদের বলেন, রাস্তায় দোকান নির্মাণ করে চলাচলে বাধা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT