1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

 

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের ফরিদগঞ্জে আসমা আক্তার (১৯) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

১৫ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের শাহজী বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আসমা আক্তার এলাকার প্রবাসী জিল্লুর রহমানের মেয়ে ও এক সন্তানের জননী। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানায়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

নিহত গৃহবধু আসমা আক্তারের মামা আলমগীর হোসেন জানান, প্রায় তিন বছর পূর্বে আমার ভাগনীর সাথে পাশ্ববর্তী খাজুরিয়া গ্রামের আ: মান্নানের ছেলে সেনিটারি মিস্ত্রি সাইমুন মোল্লার সাথে ইসলামী মোতাবেক বিয়ে হয়। দাম্পত্য জীবনে আরিয়ান নামে ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। গত প্রায় দেড় মাস পুর্বে সে তার বাবার বাড়িতে বেড়াতে আসে।

 

মঙ্গলবার রাতে বসত ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পারিবারিক কলহ রয়েছে এমনটিও শুনেছি।

 

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT