1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ  কয়রায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন, সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে আগামী ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের কোন ছাড় দেয়া হবেনা।

 

১৩ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কয়রা উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

 

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মোঃ হযরত আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন , সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ হাবিবুর রহমান ও অনাথ কুমার বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভায় প্রতিদ্বন্ধী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ- ১৩/০৯/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT