1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

অপুষ্টিকর গাছ যেমন বাল্যবিয়ের কুফল তেমন-নাটোর জেলা প্রশাসক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।

 

নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেছেন, অপুষ্টিকর গাছ যেমন বাল্যবিয়ের কুফল তেমন। ছোট অপুষ্টিকর গাছে ফল ধরলে গাছ ও ফল দুটিই ক্ষতিগ্রস্ত হয়। তেমনি আঠারোর নিচে মেয়েদের বিয়ে দিলে তাড়াতাড়ি মা হয় । তখন মা ও শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগে। আবার অল্পবয়সে স্বামী,ননদ, ভাসুর,শশুর,শাশুরীদের মানিয়ে চলতে কষ্ট হয়। এতে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। বাপের বাড়ি এসে সেই মেয়ে আর স্বামীর বাড়ি যেতে চায় না। তাই আঠারোর নিচে বিয়ে নয়, কুড়িতে বুড়ি নয় বলে উপজেলার শিধুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ বিরোধী উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান অতিথি নাটোর জেলা প্রশাসক। অনুষ্ঠানে এলাকার দুইশতাধিক নারী উপস্থিত ছিলেন।

সোমবার বিকেল ৪টায় শিধুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন। এসময় বাল্যবিয়ে বিরোধী বক্তব্য রাখেন ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন , মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, ব্যানবেইজ কর্মকর্তা জহির আব্বাস ও পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান।

এর আগে জেলা প্রশাসক শিধুলী মাঠে জন্ম মৃত্যু নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন করে মা ও শিশুদের মাঝে ফ্রিতে তোয়ালে ও জন্মসনদ বিতরণ করেন। এরপর এলাকার ফুটবল ও ক্রিকেট খেলোয়ারদের উজ্জীবিত করতে শিধুলী,বিলচলন শহীদ সামসুজ্জোহা ও খুবজীপুর মাঠে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT