1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

আলহাম রবিন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা শৃঙ্খলার মধ্যে রাখতে সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক তার মূল্যবান বক্তব্যে বলেন, প্রকৃতপক্ষে শান্তি চাইলে মহল্লা মহল্লা সংঘর্ষ ও হানাহানি বন্ধ করা প্রয়োজন। যার জন্য অপরিহার্য ভূমিকা পালন করতে পারেন রাজনৈতিক নেতা-কর্মী ও সংশ্লিষ্ট মহল্লার বিশেষ ব্যক্তিবর্গ। ছোটখাটো বিষয় নিয়ে বড় কোনো সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর এমনকি খুনের মতো ঘটনা ঘটতে দেখা গেছে। সমাজ থেকে মাদকের মতো ভয়াবহ বিষয় নির্মুল করতে প্রশাসনের সাথে সকল ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT