1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

মতলব দক্ষিণে জলবায়ু ট্রাস্ট ফান্ড প্রকল্পের চারা বিতরণের উদ্বোধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রবাব মোকাবিলা ও সবুজায়ন নিশ্চিত করতে প্রত্যেকে অনন্ত ১টি করে গাছের চারা রোপন করুন।

 

১২ সেপ্টেম্বর রবিবার উপজেলা বন বিভাগ আয়োজিত মাননীয় এমপি মহোদয়ের নামে জলবায়ু ট্রাস্ট ফান্ড প্রকল্প হইতে বরাদ্দকৃত চারা বিতরণে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮০ সালে যাত্রা শুরু করা ‘বনায়ন’ প্রকল্প। গতবছর কোভিড-১৯ মহামারিকালেও স্বাস্থ্যবিধি মেনে ৫০ লক্ষ গাছের চারা বিতরন করা হয়। আর ৪১ বছরের এই যাত্রায় এ পর্যন্ত ১১ কোটি বনজ, ফলজ, ও ঔষধি জাতীয় গাছ বিনামূল্যে বিতরণ করেছে বনায়ন বিভাগ। এতে প্রতিবছর ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হচ্ছেন। ‘বনায়ন’ এর এই উদ্যোগ জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৩) ‘ক্লাইমেট অ্যাকশন’ এবং (এসডিজি-১৫) ‘লাইফ অন ল্যান্ড’ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

 

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখায় ‘বনায়ন’ ইতোমধ্যে দেশে-বিদেশে অসংখ্য স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে। এগুলোর মধ্যে চারবার প্রধানমন্ত্রী’র জাতীয় পুরষ্কার এবং একবার প্রধান উপদেষ্টা’র জাতীয় পুরষ্কার লাভ বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

উপজেলা পরিষদ মিলনাতয়নে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা ভাইস্ চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস্ চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, উপজেলা আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী প্রধান, দেওয়া রেজাউল করিম ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, গোলাম মোস্তাফা, এমপির এপিএস এড. লেয়াকত আলী সুমন, মতলব প্রেসক্লাবের সভাপতি, ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী যুবলীগ ছাত্রলীগ এবং জনপ্রতিনিধি বৃন্দ। আলোচনা শেষে দলীয় নেতা কর্মীদের মাঝে চারা বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT