1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

লাকসামে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পঠিত

রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা স্ট্রিল ব্রীজের নিছে থেকে গলায় রশি বাঁধা অজ্ঞাত এক নবজাতকের লাশ পাওয়া যায় ।(শনিবার) বিকেলে এ লাশ উদ্ধার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে দাফনের নির্দেশ প্রদান করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের খুন্তা স্ট্রিল ব্রীজের নিছে গলায় রশি বাঁধা একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে লাকসাম খুন্তা নতুন মসজিদের সামনে নিয়ে আসেন হুমায়ুন নামক এক ব্যক্তি।

হুমায়ুন আহমেদ দৈনিক আজকের জনবানীকে বলেন,আমি এ নবজাতকে গলায় রশি বাঁধা মৃত পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দিলে পুলিশের এসআই আবু নাছের ঘটনাস্থলে এসে লাশ বেওয়ারিশ লাশ হিসাবে দাফনের নির্দেশ প্রদান করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেসবাহ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT