1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কু‌ড়িগ্রামে দেড় বছর পর সরকারি কলেজ ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগা‌ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

দীর্ঘ দেড় বছর পর ‌শিক্ষা প্রতিষ্ঠানগুলো‌র দ্বার খুললো রবিবার (১২ সেপ্টেম্বর)। প্রথমদিন থেকেই শিক্ষার্থী‌দের সরব উপ‌স্থি‌তি‌ চোখে পড়েছে। করোনাকালে শিক্ষা কার্যক্রমের পাশাপা‌শি ক্যাম্পাসে রাজ‌নৈ‌তিক কর্মকাণ্ডও স্থ‌বির ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দি‌য়ে শারী‌রিক উপ‌স্থি‌তি‌তে পাঠ কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে রাজ‌নৈ‌তিক স্লোগানেও মুখ‌রিত হ‌য়েছে ক্যাম্পাস। দেড় বছর বির‌তির পর কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ ক্যাম্পাস মুখ‌রিত হ‌য় ‘জয় বাংলা’ স্লোগা‌নে।

 

বেলা ১১ টায় কু‌ড়িগ্রাম সরকা‌রি ক‌লেজ ক্যাম্পাসে গি‌য়ে দেখা যায়, শারী‌রিক উপ‌স্থি‌তি‌তে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চল‌ছে। শিক্ষার্থী‌দের মু‌খে মাস্ক থাক‌লেও সব শ্রেণিক‌ক্ষে স্বাস্থ্যবি‌ধি মানা হয়‌নি। বে‌শিরভাগ শ্রেণিক‌ক্ষে সামা‌জিক দূর‌ত্বের বালাই ছিল না।

 

সোয়া ১১ টায় হঠাৎ ক‌রেই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল শুরু করেন। মি‌ছিল‌টি পু‌রো ক্যাম্পাস প্রদ‌ক্ষিণ ক‌রে শহীদ মিনা‌রের সাম‌নে এসে শেষ হয়। প‌রে সেখা‌নে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ ক‌রে ছাত্রলীগ। সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন ছাত্রলীগ নেতা মে‌হেদী হাসান, বিপাশ হো‌সেন, সোলায়মান গাদ্দা‌ফি, বিদ‌্যুৎ, বিন্দু প্রমুখ।

 

বক্তারা ক‌রোনা মোকা‌বিলায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার গৃহীত কার্যক্রমের প্রশংসা ক‌রেন। দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দেওয়ার সিদ্ধান্ত‌কে সাধবাদ জানান তারা।

 

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে। শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করার নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT