1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

দেশে মহামারির সময়েও প্রধানমন্ত্রী প্রান্তিক কৃষকদের কথা ভূলে যাননি : চেয়ারম্যান ছান্নু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

দেশে মহামারির সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের কথা ভূলে যাননি বলে উপজেলার কৃষকদের জানালেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস‍্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন পেঁয়াজ, নাবী জাতের পাট বীজ ও সার সহ ফসলের উপকরণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, এসব বীজ আপনাদের কল‍্যানের জন‍্য জননেত্রী শেখ হাসিনা ভালোবাসা স্বরুপ কৃষকদের হাতে হাতে পৌছে দিচ্ছেন। এই ভালোবাসাটুকু আপনারা জমিতে ফলাবেন। এই বীজগুলো আপনারা স্থানীয় হাটে বাজারে বিলিয়ে দিবেন না। আপনারা যদি ভালো কাজে এবং উন্নয়নে অংশ নেন তাহলে পরবর্তীতে আমরা আরো ভালো কিছু আপনাদের উপহার দিব।

 

বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী।

 

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা চমন আরা আফরোজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির, ফারহানা আফরোজ, সাবেক ছাত্রলীগ নেতা বাহারাম বাদশা প্রমুখ।

 

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১৫ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বীজ ও ফসলের উপকরণ দেয়া হয়। ৮৫ জন পেঁয়াজ চাষী কৃষককে ১ কেজি করে নাশিক রেড এন-৫৩ জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, বীজতলা রক্ষায় পলিথিন, সুতলী এমনকি জমি প্রস্তুত করা বাবদ নগদ ২৮০০ টাকার চেক তাদের হাতে দেয়া হয়। বাকী ৩০ জন নাবী পাট চাষী কৃষককে ১০ কেজি করে ডিএপি, এমওপি, ইউরিয়া সার, পাট বীজ আধা কেজি এবং জমি প্রস্তুত করা বাবদ নগদ ২৬৩০ টাকার চেক দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT