1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শালিখায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত- ৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

 

মাগুরার শালিখায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো ব ১৪-১১৪৬ যশোর থেকে মাগুরা উদ্দেশ্যে ছেড়ে শালিখা উপজেলার রামকান্তপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শালিখা উপজেলার শতখালি গ্রামের আনসার সরদারের মেয়ে নাজমা খাতুন ( ৩০) একই উপজেলার দীঘল গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী ছহিরণ বেগম (৫৫) শতখালি গ্রামের মুনতাজ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস(১৪) এবং গাড়িরটির হেলপার মামুন মিয়া। ঘটনাটা শোনামাত্রই শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন,শালিখা থানা অফিসার ইনচার্জ হোসেন আল মাহবুবসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। মাগুরা ফায়ার সার্ভিসের উপ -পরিচালক মাসুদ সরদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে নিহতদের উদ্ধার করে। মাগুরা হাইওয় থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT