1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুষ্টিয়ায় মামার বিয়েতে এসে খালে ডুবে শিশুর মৃত্যু  ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ

 

কুষ্টিয়া সদরে মামার বিয়ে খেতে গিয়ে খালের পানিতে ডুবে রিয়াদ গনি নামের দেড় বছর এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের খাস বোয়ালদহ (ঘোড়াই) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিয়ের আনন্দ উৎসবে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশু রিয়াদ গনি কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের আড়ুয়াপাড়া ১ নং মসজিদ গলি এলাকার ওসমান গনির ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে নানার বাড়ি যায় রিয়াদ। আগামী শুক্রবার তার মামার বিয়ে। বিয়ে উপলক্ষে রিয়াদের নানা বাড়িতে আনন্দ উৎসব চলছিল। শনিবার বেলা ১১টার দিকে রিয়াদ তার খালাতো ও মামাতো ভাইবোনদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ির পাশের সিরাতুন নেছা স্কুলের সামনে কাটাজুলা খালের পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্বজনেরা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃতের নানি রোমেছা খাতুন বলেন, রিয়াদ তার মামার বিয়ে খেতে এসে খালের পানিতে ডুবে মারা গেল। মামাতো ও খালাতো ভাইবোনদের সঙ্গে খেলাধুলা করতে করতে পানিতে পড়ে রিয়াদ।

 

রিয়াদের বাবা ওসমান গনি বলেন, ওই খাল নিয়ে আমার আগে থেকেই ভয় ছিল। সকালে সতর্ক করে দিয়েছি রিয়াদের মামাকে। ফোনে বলেছিলাম আমার ছেলের দিকে খেয়াল রাখতে। তবুও আমার ছেলে ওই খালে পড়ে মারা গেল।

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, সকালে খেলাধুলা করতে গিয়ে নানি বাড়ির পাশের খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT