1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুলনায় পিস্তল ও গুলিসহ দু’জন আটক। শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয়। কয়রার মহারাজপুর ইউনিয়নের বিএনপির একক প্রার্থী হতে চান ‘ক্লিন ইমেজের’ নেতা শরিফুল। নড়াইলে বৈশাখী অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন। বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা। পরীক্ষা না দিয়ে পাস করানোর ধারা বদলাতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী। লবণচরা থানা ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন আইজিপি।

সোনাগাজীতে চিহ্নিত ভূমিদস্যু সোলায়মান’র বিরুদ্ধে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে চিহ্নিত ভূমিদস্যু মো. সোলায়মান’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ। শুক্রবার বিকালে উপজেলার চর সাহাপুরে সোনাগাজী মুহুরী প্রজেক্ট আঞ্চলিক মহাসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি মৎস্য খামার ও বিভিন্ন ভূমি মালিকদের ১০একরের অধিক জমি দখলের অভিযোগ রয়েছে।

 

মানববন্ধনে ভুমি মালিক মাস্টার রফিকুল হক বলেন, ১৯৮৭ সালে মুহুরী রেগুলেটর হওয়ার পর থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সোলায়মান পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১০একর জমি দখল করে মৎস্য খামার তৈরী করেন। এর পর থেকে আশপাশের ভুমি মালিকদের জমি চলেবলে কৌশলে দখল করেন তিনি। আমার এক একর জমি জবর দখল করেছেন। আদালতে একাধিক মামলায় পরাজিত হওয়ার পরও সে দখল ছাড়েনি।

 

আবদুল হক বাবুল নামে এক ভুমি মালিক বলেন, সোলায়মান একজন চিহ্নিত ভূমিদস্যু। সে দিঘী খননের সময় আমার দেড় একর জমি দখল করেছে। ভুয়া দলিল সৃজন করে উল্টো আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। সোলেমানের বিরুদ্ধে জাফর আলী জামে মসজিদের জমি দখলের অভিযোগ রয়েছে।

 

ফরিদ মহাজন নামে ক্ষতিগ্রস্ত এক ভূমি মালিক বলেন, আমার পৈত্রিক দুই একর ৬৪শতক ২০০৪সালে রাতের আঁধারে দখল করে নেয় চিহ্নিত ভূমিদস্যু সোলায়মান। এ ব্যপারে কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। ভুমি মালিক ও সংবাদকর্মী গাজী হানিফ বলেন, আমাদের পৈত্রিক জমিতে বসতবাড়ি নির্মান করে ভোগ দখলে আছি। হঠাৎ রাতের আঁধারে গাছ লাগিয়ে বসতবাড়ি ও চলাচলের রাস্তা দখলের পায়তারা করছেন।

 

একই ভাবে আবদুল হক, শফি উল্যাহ, নজরুল ইসলাম, আলমগীর হোসেন মেম্বার, বজলের রহমান, এম নাছির উদ্দিন, মো. খোকন নামের ভুমি মালিকদের জমি সে দখলে রেখেছে।

 

স্থানীয় কয়েকজন কৃষক ও ডাক্তার বাড়ীর বাসিন্দাগণ জানান, সোলেমান গাছ লাগিয়ে ও লোহার গেইট দিয়ে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন ভূমিদস্যু সোলায়মান। এতে তাদের যাতায়াতে সমস্যা হয়।

 

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুন্নবী ও খামার ব্যবস্থাপক মোস্তফা জামান জানান, পাউবো সরকারি মৎস্য প্রকল্পের জন্য প্রায় ৩৬. ৫৭একর জমি ইজারা দিয়েছে। এর বাহিরে জনগনের চলাচলের সুবিধার্থে এক একর জমি রাখা হয়েছে । সেখানে পাউবো সড়ক নির্মান করেছে, সেই সড়ক দখল করা বেআইনি। ক্ষতিগ্রস্ত মালিকগণ তাদের ভুমি উদ্ধারে ফেনীর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

 

অভিযোগ অস্বীকার করে সোলেমান জানান শুধু মাস্টার রফিকুল হকের সাথে এক একর জমি নিয়ে বিরোধ আছে। বাকী কারো সাথে কোন বিরোধ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT