1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শাজাহানপুরে আমরুল ইউনিয়নে ৪ সিঁদেল চোর গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২১ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে সিঁদেল চুরি প্রতিরোধে গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতায় সিঁদেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো; মাড়িয়া সরকার পাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মানিক মিয়া (২৮), রামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আমিনুর রহমান (২৫), নগর আমরুল গ্রামের আনছার আলীর ছেলে আরাফাত রহমান রকি (২৬) ও বড়নগর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেন মিণ্টুর ছেলে সাব্বির আহম্মেদ সনি (২৫)।

উল্লেখ্য, সম্প্রতি শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বড়নগর মধ্যপাড়া, যাদবপুর, রামপুর এবং আমরুল নগরপাড়া গ্রামে সিঁদ খুড়ে রাখা ও সিঁদেল চুরির উপদ্রব দেখা দেয়। এক সপ্তাহে এই চারটি গ্রামে আতংক সৃষ্টি করতে ১৬টি বাড়িতে সিঁদ কাটে চক্রটি এবং ৪টি বাড়িতে চুরির ঘটনা ঘটায়। অব্যাহত সিঁদ কাটার ঘটনায় গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে। বিষয়টি জানার পর চুরি ঠেকাতে এবং চক্রটিকে গ্রেফতারে মাঠে নামে শাজাহানপুর থানা পুলিশ। প্রতি রাতে ওই এলাকায় পুলিশী টহলের পাশাপাশি গ্রাম পুলিশদের রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা হয়। প্রতিটি এলাকায় চোর সিন্ডিকেটের তথ্য সংগ্রহে বাজার এলাকায় নৈশপ্রহরীদের নির্দেশনা দেয়া হয়। এরই এক পর্যায়ে গত শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ সন্দিগ্ধ ৪ সিঁদেল চোরকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

 

আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল জানান, ২০-২৫ বছর আগে এ এলাকায় সিঁদেল চুরির ঘটনা ছিল। এরপর দীর্ঘদিন যাবত সিঁদেল চুরি ছিলনা। বর্তমানে মাদকাসক্ত বেড়ে যাওয়ায় এলাকায় সিঁদেল চুরির ঘটনা ঘটছে।

 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি সংঘবদ্ধ চক্র এলাকায় আতংক সৃষ্টি করতে সিঁদেল কাটার ঘটনা ঘটাচ্ছে। একের পর এক বাড়িতে সিঁদ কেটে চুরি না করেই চলে যাচ্ছে। এছাড়া সিঁদেল চুরির বিষয়ে মামলা করায় ৪ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT