1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ায় একটি মিনি ডেইরী প্লান্ট স্থাপন করা হবে।প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা।

 

দেশীয় দুগ্ধশিল্পের বৈচিত্র্যময় প্রসারে কাজ করছে মিল্কভিটা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

 

শনিবার সকাল ১১টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজার রামকৃষ্ণ পুর গ্রামে, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ এর খুলনা বিভাগের সমবায়ীদের মাঝে ক্ষুদ্র ঋনের চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির

বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ২০০জন সমবায়ীর মধ‍্যে ২কোটি ৪০ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, একটি শোষিত ও বঞ্চিত জাতিকে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এ মুক্তি বলেতে তিনি অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। আর এই অর্থনৈতিক মুক্তি অর্জনের জন‍্য সমবায়কে বেছে নিয়েছিলেন। সমবায় ছিল জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। তিনি কৃষি ও ভূমি ব্যবস্থাপনা, শিল্প উদ্যোগ, কৃষি ঋণসহ সবক্ষেত্রেই সমবায়ভিত্তিক উৎপাদন ও বণ্টন ব্যবস্থাপনায় উদ্যোগ গ্রহন করেছিলেন।

 

স্বপন ভট্টাচার্য্য বলেন, বতর্মান সরকার কৃষকদের ভাগ‍্যের উন্নয়নে কাজ করছে। দেশের দুগ্ধ উৎপাদনের মাধ‍্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই মিল্কভিটা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু। প্রতিষ্ঠানটি গ্রামীন জনগোষ্ঠীর দোড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। সাতক্ষীরায় একটি মিনি ডেইরী প্লান্ট স্থাপন করা হচ্ছে। এটি সফল হলে সারা দেশে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। ডুমুরিয়ায় উপজেলায় যেহেতু দুধের উৎপাদন বেশি তাই এখানেও একটি মিনি ডেইরী প্লান্ট স্থাপন করা হবে।

 

মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ‍্যে আরও বক্তব্য রাখেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ এবং বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমান সহ স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT