1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

গজারিয়া কিশাের গ্যাংয়ের সদস্যদের হামলায় স্কুলছাত্র আহত 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা কিশাের গ্যাংয়ের সদস্যদের হামলায় মেহেদী হাসান (১৭) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থী মেহেদী হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

 

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়

স্কুলছাত্রের বাবা সাইদুর রহমান গজারিয়া থানায একটি অভিযোগ দায়ের করেন।

 

জানা যায়, বালুয়াকান্দি গ্রামে কিশাের গ্যাং সদস্যরা মেহেদী হাসান নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী কে লােহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

আহত শিক্ষার্থীর বাবা সাইদুর রহমান জানান,

হামলাকারী কিশােরগ্যাং সদস্য সিয়াম, রিফাত সহ ৫/৬ জনের সংঘবদ্ধ কিশাের গ্যাং সদস্য। আমার ছেলে বাসা থেকে বালুয়াকান্দি ষ্ট্যান্ডে যাওয়ার পথে বালুয়াকান্দি এলাকায় পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমার ছেলে প্রতিবাদ করিলে তারা আমার ছেলের উপর হামলা করে। স্থানীয়রা এগিয়ে আসলে কিশােরগ্যাং রা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমার ছেলে কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ ঘটনায় স্কুলছাত্রের বাবা সাইদুর রহমান গজারিয়া থানায একটি অভিযোগ দায়ের করেন।

 

গজারিয়া থানার ডিউটি অফিসার নুরুল হুদা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT