1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

পলাশে ম্যানিফোল্ড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন ও স্হাপন করা হয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

মোঃ নাজমুল হক মণি -নিজস্ব সংবাদদাতা

নরসিংদী পলাশ উপজেলায় মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাণ আরএফএল গ্রুপের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যানিফোল্ড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন ও স্থাপন করা হয়েছে।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, প্রাণ আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান আহসান খাঁন চৌধুরী, ইডি (এডমিন) সামসুল আলম, সিনিয়র জিএম মোহাম্মদ ফজলে রাব্বি, মোস্তাক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, এস এম শফি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এ সময় ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ডা. আনোয়ারুল আশরাফ খান এমপির একান্ত প্রচেষ্টায় ও প্রাণ আরএফএল গ্রুপের আর্থিক সহায়তায় ১৮টি উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন অক্সিজেন সিলিন্ডার ও ২০টি আউটলেটের সমন্বয়ে একটি সিস্টেম স্থাপন করা হয়েছে। এই ম্যানিফোল্ড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম করোনাকালে উন্নত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উপজেলাবাসীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT