1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

রংপুর বিভাগে বন্যায় ৩০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

চলতি মৌসুমের বন্যায় রংপুর বিভাগের ৪ জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুরে প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। নিমজ্জিত ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, আমনের বীজতলা ও শাকসবজি। পানি সরে গেলে এসব ফসলের অধিকাংশই পুনরায় চাষ যোগ্য হবে না বলে মনে করছেন কৃষকরা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বন্যায় রংপুর অঞ্চলে মোট ২৯ হাজার ৩২১ দশ ৫ হেক্টর জমির ধান, ধানবীজ ও শাকসবজি বন্যার পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এর মধ্যে রোপা আমন ২৮ হাজার ৯০১ হেক্টর, বীজতলা ১১৪ দশমিক ৫ হেক্টর এবং শাকসবজি নিমজ্জিত হয়েছে ৩১৫ হেক্টর জমির। এর মধ্যে রংপুরে বীজতলা ৫ হেক্টর, আমন ৬৮ হেক্টর, গাইবান্ধায় ধান ১ হাজার ৫৩৫ হেক্টর,শাকসবজি ২০ হেক্টর। তথ্য মতে এই জেলায় বীজতলা নিমজ্জিত হয়নি। কুড়িগ্রামে বীজতলা নিমজ্জিত হয়েছে ১১৫ হেক্টর, আমন ২৬ হাজার ৪০৫ হেক্টর এবং শাকসবজি ২৮৫ হেক্টর। লালমনিরহাটে আমন ধান নিমজ্জিত হয়েছে ৮৯৩ হেক্টর।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আব্দুল মোমিনসহ বেশকজন কৃষক জানান, তাদের ধান এখনো নিমজ্জিত রয়েছে। পানি সরে গেলেও ওই ধান থেকে ফলন হবে না বলে তারা আশঙ্কা করছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিধু ভূষন জানান, বন্যায় নিমজ্জিত ফসলের পরিসংখ্যান করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনে মাঠ পর্যায়ে কৃষি বিভাগ কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT