1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

মতলব দক্ষিণে সেতু থেকে লাফ দিয়ে ৪র্থ শ্রেণির ছাত্র নিখোঁজ, ১৮ ঘন্টা পর লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় মাছুম গাজী (৯) নামক স্কুল ছাত্র সেতু থেকে লাফ দিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

 

উপজেলার মধ্য নাগদা গ্রামের মো. মাহফুজুর রহমান গাজীর ছেলে এবং সে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

 

এলকাবাসী সূত্রে জানা গেছে গত ৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মাছুম গাজী ও তাঁর সহপাঠীরা সেতু থেকে খালের পানিতে লাফ দেয় । লাফ দেওয়ার পর সবাই উপরে উঠলেও মাছুম পানিতে তলিয়ে যায়। বুধবার রাত পর্যন্ত তার সন্ধান মেলেনি।

 

এলাকাবাসী ও পরিবারের লোকজন সকালে ওই সেতুর আশপাশে খালের পানিতে খোজাখোজির পর কচুরীপানার নীচে মাছুমের ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

 

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর লাশ পারিবারিক কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় তাঁর থানায় এখনো অপমৃত্যুর মামলা হয়নি। এলাকার লোকজন জানান, মাছুম গাজীর মৃত্যুর খবর চাউর হলে গোটা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT