1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ফরিদগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিহত সন্তানের জন্যে চাঁদপুর মডেল থানায় এসে মায়ের আহাজারি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের ফরিদগঞ্জ বাড়ির সামনে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় মো. রবিউল নামে ৩ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কাচিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ওই এলাকার হতদরিদ্র মিলন হোসেন ও স্বপ্না বেগমের পুত্র।

এই ঘটনায় অটোরিকশার চালককে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিহত শিশু রবিউলের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়।

শিশু রুবেলের খালাতো ভাই মো. জামাল ভুইয়া জানান, রবিউল বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এসময় রাস্তার মাঝে চলে এলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। সাথে সাথে অটোচালক সহ স্বাজনরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত বলে জানায়।

ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মাজহারুল ইসলাম জানান, শিশুটি রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত রবাউলের পরিবার খুব গরীব। আদরের সন্তানটিকে হারিয়ে তারা পাগলপ্রায়। এদিকে অটোরিকশার চালকও খুব গরীব। আমরা অন্যান্য মেম্বার এবং উভয় পক্ষকে নিয়ে বসবো। যাতে করে নিহত শিশুটির পরিবার সুবিচার পায়।

এদিকে নিহত শিশু রবিউলের লাল ময়নাতদন্তের জন্যে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। সন্তানের জন্যে অসহায় মা রাতভর এবং বেলা ১২টা পর্যন্ত হাসপাল ও থানা প্রাঙ্গণে আহাজারি করতে থাকে। হৃদয়বিদারক এ দৃশ্য যেখা প্রতিটি মানুৃষের চোখে জল নেমে আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT