1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

জীবনের শেষ ভিক্ষা করতে গিয়ে বাস চাপায় মৃত্যু হল ফরিদা বেওয়ার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় ফরিদা বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা ভিক্ষারীনির মৃত্যু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে আড়িয়া বাজারের দক্ষিণপাশে কাটাবাড়িয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফরিদা বেওয়া আড়িয়া ইউনিয়নের বামুনিয়া আকন্দপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফরিদা বেওয়া ভিক্ষা করতে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার কাছে থাকা ব্যাগে কিছু চাল ও কাঁচা তরিতরকারি পাওয়া যায়।

 

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানান, নিহত ফরিদা বেওয়ার স্বামী কয়েক বছর আগে মারা যায়। তারপর থেকেই তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করে জীবন চালাচ্ছিলেন। তার দুই সন্তান শাহীন ও মেরু বিয়ে করার পর আলাদা ভাবে সংসার করে।

 

নিহত ফরিদা বেওয়ার ছেলে বউ জানান, আমার শ্বশুরি আজ সকাল ৭ টার দিকে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হন। তিনি প্রতিদিন কাঁটাবাড়িয়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আড়িয়া বাজার ভিক্ষা করতে যান। আজকের ভিক্ষাই হয়ত আমার শাশুড়ির জীবনের শেষ ভিক্ষা ছিল।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফিরোজ জানান, অজ্ঞাত একটি বাস চাপায় নিহত ফরিদা বেওয়ার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা বাসটি আটক করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT