1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

নওগাঁর ধামইরহাটে একসাথে তিন নবজাতকের জন্ম। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট, (নওগাঁ),প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বিলকিস বানু (৩৫) নামের এক গৃহবধু একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে কোন অপারেশন ছাড়া নরমালভাবে বাচ্চার জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান।

 

বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামের ছয়ফুল ইসলামের স্ত্রী। এক সাথে তিনটি সন্তান জন্ম দেয়ার খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ঐ এলাকা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

 

তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো হলেও মায়ের শারিরীক অবস্থা খারাপ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারটি খুবই অসহায় ও গরীব। তিন সন্তানকে প্রতিদিন ১কেজি গাভীর দুধসহ বাড়তি খাবার খাওয়ানোার পাশাপাশি নবজাতক সন্তানদের মাকে ভিটামিন জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে বলেও তারা জানিয়েছেন।

এবিষয়ে নবজাতক তিনটির মা বিলকিস বানু মুঠোফোনে জানান, গত দুই মাস পূর্বে প্রসব ব্যাথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা চলার পরে গতকাল(৮সেপ্টেম্বর) সফলভাবে কোন অপারেশন ছাড়া নরমাল ভাবে পরপর তিন বাচ্চা জন্মলাভ করেছে। তিনি তার জন্য এবং তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT