1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কুষ্টিয়া মিরপুর পৌরসভায় ১২ কোটি ৪৩ লক্ষ টাকার বাজেট ঘোষনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার।

 

 

কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌর মিলনায়তনে মেয়র হাজী মোঃ এনামুল হক ১২ কোটি ৪৩ লক্ষ ৫৯ হাজার ৪শ’ ৮৫ টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ০৮ লক্ষ ৩০ হাজার টাকা। প্রারম্ভিক উদ্বৃত্ত ৫৪ লক্ষ ২৫ হাজার ৭শ’ ২২ টাকা। বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৪৩ লক্ষ ৩০ হাজার টাকা। বাজেটে ট্যাক্স, রেইট, ফিস ও অন্যান্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭শ’ ৬৩ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ৩শ’ ৭ টাকা। এছাড়াও পৌরসভার জলাবদ্ধতা, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধীদের পূনর্বাসন, দুঃস্থ/গরীবদের চিকিৎসা, মশক নিধন, খেলাধুলা, বনায়ন ও দূর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বাজেট অনুষ্ঠানে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলম আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মল্লিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আপান মোল্লা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মন্ডল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল গনি প্যারিন, সংরক্ষিত মহিলা আসনের শাহানাজ বেগম, হালিমা খাতুন, লাকি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।বাজেট অধিবেশনের উপস্হাপনা করেন আসাদুল হক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT