1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

জুড়ীতে গরু নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক ২ চোর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে ২ চোর আটক হয়েছে।

 

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই বাদল, নেতৃত্ব এসআই জাকির, এএসআই। মনিরুল ইসলাম,সঙ্গীয় ফোর্স,

 

বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এই দুই গরু চোরকে আটক হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের শিপলু আহমদ (২৫ ), মানিক সিংহ এলাকার মোঃ বাদশা মিয়া (৩০ )

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৫ জন গরু চোর তিনটি গরু একটি পিকআপে করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় ইউপি সদস্য তাদেরকে থামতে বললে তারা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা মিলে ২ চোরকে আটক করে।

 

 

৪ নং ওয়ার্ড কৃষ্ণনগরের ইউপি সদস্য স্বপন বিশ্বাস বলেন, গাড়ীতে গভীর রাতে গরু থেকে সন্দেহ হলে তাদের থামতে বলায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় ২ জনকে আটক করি। এ সময় আরোও ৩ জন পালিয়ে যায়‌। পরে পুলিশ কে খবর দিলে ভোরে চোরসহ গরু ও তাদের ব্যবহৃত গাড়ী আটক করে থানায় নিয়ে যায়।

 

এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটককৃত আসামীকে চুরির মামলা আটক করা হয়েছে। চোর ধরতে জুড়ী থানা পুলিশে কে ও তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।

উক্ত আসামীকে অদ্য ৮/৯/২০২১ইংবিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা নং ৩ ধারা ৪৫৭/৩৮০ তারিখ ৮/৯/২০২১

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT