1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কযরায় অবৈধ শুটকি মাছের ডিপাে উচ্ছেদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ

সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার লােকালয়ে গড়ে উঠা অবৈধ ৫ টি শুটকি মাছের ডিপাে উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক অবৈধ শুটকি মাছের ডিপো রয়েছে। সেখানে শুকানো হয় সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে নিষিদ্ধ ভেষালী ও পাটা জাল সহ বিষ প্রয়োগ করে মারা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ। সম্প্রতি ঐ সকল অবৈধ ডিপো ভেঙ্গে ফেলার জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন বিভাগ এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে মাইকিং করলেও ডিপো মালিকেরা অবৈধ ডিপো ভেঙ্গে না নেওয়ায় উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভার সিধান্ত অনুযায়ী এ সকল শুটকি মাছের ডিপাে উচ্ছেদ করা হয়।

৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলার ফুলতলা বাজার, মহারাজপুর ও মাদারবাড়ীয়া এলাকার ৫টি অবৈধ শুটকি ডিপােতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হােসেন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল, কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম, কয়রা থানার এএসআই শাহাজান হোসেন, সিএমসির কাষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী প্রমুুুখ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT