1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

মতলব দক্ষিণে ৩টি ভূমি অফিসের ফলক উন্মোচন উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে মোট ৫শত ভূমি অফিস উদ্বোধন করেছেন। ৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয়ভাবে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩টি ভূমি অফিসের ফলক উন্মোচন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। মতলব পৌর ভূমি অফিসের ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদারের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, এলজিইডির সহকারী প্রকৌশলী নিহাল, মতলব পৌর ভূমি কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহআলম, ঠিকাদার মোঃ কামাল হোসেন, যুবলীগ নেতা জাবেদ সিদ্দিকী, শ্রমিক লীগ নেতা মোঃ জালাল উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার বলেন, মতলব দক্ষিণ উপজেলায় ৩টি ভূমি অফিসের ফলক উন্মোচন উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে মতলব পৌর ভূমি অফিস, নারায়ণপুর ভূমি অফিস ও নায়েরগাঁও দক্ষিণ ভূমি অফিস। এই ৩টি ভূমি অফিস নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।

উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং তবররুক বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT