1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

কুলাউড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভূমি পরিদর্শন করেন জেলা প্রশাসক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

 

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত “উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেন জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার পরিদর্শন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন – মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জাকারিয়া, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া এ টি এম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কুলাউড়া জনাব সজল মোল্লা, রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব অর্নব মালাকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায়। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

 

কুলাউড়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, কুলাউড়া, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, কুলাউড়ার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি উপজেলা ক্রীড়া সংস্থা।

 

সুশীল সমাজের প্রতিনিধিগণের মতামত ও লুয়াইউনি- হলিছড়া চা বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের জালালাবাদ মৌজার ১৬২৮ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ৩.০০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ এবং ১৬৩১ নং খতিয়ানের ৪২২/৫০১ নং দাগের ০.৬০ একর ভূমি রেকর্ডিয় শ্রেণি খেলার মাঠ সর্বমোট ৩.৬০ একর ভূমিতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়ভাবে উক্ত জায়গাটি মানিক বাবুর খেলার মাঠ নামে পরিচিত যা লুয়াইউনি-হলিছড়া চা বাগানের লীজডিড ভূক্ত ভূমি।

 

আধুনিক যোগাযোগ সুবিধা সম্বলিত উক্ত স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে, উপজেলার খেলোয়াড়দের বছরব্যাপী খেলাধুলা করার সুযোগ সৃষ্টি হবে। যার মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি হবে। যারা ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT