1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

জঙ্গিবাদ ও মাদক নির্মূল পুলিশের চ্যালেঞ্জ;ওসি আনচারুল করিম ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি ।

 

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ ও মাদক। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে।

 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম বলেছেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা জঙ্গিবাদ ও মাদক। বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে।

 

৮ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলার লতিবান ইউনিয়ন পরিষদ হলরুমে আনসার-ভিডিপির সদস্যদের মৌলিক প্রশিক্ষণের ক্লাসে দূর্যোগ ব্যবস্থাপনা,জঙ্গিবাদ ও মাদক নির্মূলের বিষয়ে পাঠদানের সময় এসব কথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও সাফল্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন রোল মডেল। চৌকস ও পেশাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতার ফলেই জঙ্গি দমনে এ সাফল্য অর্জিত হয়েছে।তিনি বলেন, ঐতিহাসিকভাবে পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে। জনগণের মধ্যে পুলিশ ভীতি রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে পুলিশ কাজ করছে। জনগণ ও পুলিশ মিলে একসঙ্গে কাজ করার ফলে সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং অপরাধ রোধ করা সম্ভব হচ্ছে।

 

তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধেও কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT