1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

লালমনিরহাটে ধরলা নদীতে নৌকাবাইচ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ ও লালন করে ১৩টি (তিস্তা, ধরলা, সতী, স্বর্ণামতি, ভ্যাটেশ্বরী, রত্নাই, সানিয়াজান, সাঁকোয়া, মালদহ, ত্রিমোহিনী, গিরিধারী, ছিনাকাটা, ধলাই) নদ-নদী বেষ্টিত জেলা লালমনিরহাটে হয়েছে নৌকাবাইচ। এই নৌকাবাইচ দেখতে ভিড় জমেছিল হাজার হাজার সাধারণ মানুষের। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা নৌকাগুলো প্রতিযোগিতায় অংশ নেয়।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়বাশুরীয়া এলাকায় ধরলা নদীর পাড়ে নৌকাবাইচের আয়োজন করেছিল স্থানীয় নৌকাবাইচ কমিটি।

 

লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নৌকার দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় নৌকাবাইচ।

 

শুধু এলাকাবাসী নয়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিল বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

 

নানা ধরনের খেলায় নিজেদের ডুবিয়ে রাখলেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে এসেছিল নতুন প্রজন্মের তরুণরাও।

 

হাসান আলী বলেন, আমি ধরলা নদীর পাড়ের চরের সাধারণ মানুষ। নদী ভাঙ্গনের কারণে আমরা সব সময় কষ্টের মধ্য দিয়ে বসবাস করি। প্রতিবছর এ নৌকাবাইচের মাধ্যমে আমরা অতীতের সব দুঃখ-কষ্ট সব ভুলে যাই।

 

নৌকাবাইচসহ প্রতিবছর হারানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করা হলে তা আনন্দ জোগাবে নদ-নদীপাড়ের সাধারণ মানুষের মনে এমনটাই চাওয়া সবার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT