1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির নিয়মিত অভিযানে মাদকসেবন ও বিক্রির অপরাধে গ্রেপ্তার-৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

নয়ন ঘোষ।

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে বিভিন্নস্থান থেকে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর এলাকার বাশির উদ্দিনের ছেলে ওবায়দুর রহমান ওরফে বাইরুল (৪১), শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের হুমায়নের ছেলে বাইরুল (৩০) ও ছত্রাজিৎপুরের মৃত রঘুনাথ রবিদাসের ছেলে রামপদ রবিদাস (৪৮)।

 

অভিযানে উপস্থিত মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন আসামি ওবায়দুরকে ৬ মাস, বাইরুলকে ৩ মাস ও রামপদকে ৫ মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

জানাগেছে, ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে, ইন্সপেক্টর রায়হান আহমেদ খানের নেতৃত্বে ডিএনসির উপ-পরিদর্শক আসাদুর রহমান, উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলাম যৌথ সঙ্গীয় ফোর্স বিভিন্ন মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

এদিকে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে কাজ করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা বলে জানিয়েছেন সহকারী পরিচালক আনিছুর রহমান খান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT