1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

আনোয়ারায় গণটিকার ২য় ডোজ সম্পন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

শেখ আবদুল্লাহ আনোয়ারা প্রতিনিধি ।

 

সারা দেশের মত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও গণটিকার কার্যক্রমের ২য় ডোজ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭-সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এ গণটিকা কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

উপজেলার ১১টি ইউনিয়নের অস্থায়ী ক্যাম্পে গণটিকার ২য় ডোজ কার্যক্রম পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

 

দুপুর দুইটা নাগাদ আনুষ্টানিকভাবে পরিদর্শনে যান উপজেলা ৭নং সদর ইউনিয়ন পরিষদে।

এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও পরিষদের সদস্যরা ।

হাসপাতাল সূত্র জানায়, গত (৭ আগস্ট) যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরকে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম ডোজ নেওয়া সর্বমোট ৬হাজার ৬০০জনকে টিকা প্রধান নিশ্চিত করা হয়েছে।

পরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে টিকা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সিভিল সার্জন ।

 

উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, ৭ আগষ্ট উপজেলার ১১টি ইউনিয়নের যে ৬হাজার ৬শ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এবারও তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT