1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

শ্যামনগরে মোবাইলকোর্টে ৪৭২৫ কেজি ভেজাল মধু চুনকুড়ি নদীতে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

 

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে র‍্যাবের অভিযানে ৪হাজার ৭২৫কেজি ভেজাল মধু আটক করা হয়েছে। আটককৃত মধু মোবাইলকোর্টে চুনকুড়ি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

 

অভিযানে বাজার সংলগ্ন শেখ সোহরাব হোসেনের বাড়ী থেকে ৯৭টি ড্রাম ও মেসার্স ভাই ভাই ট্রেডাস এর স্বত্তাধীকারি নজরুল ইসলামের দোকান থেকে ৮টি ড্রামে ভেজাল মধু আটক করেন। এ সময় শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী মোবাইলকোর্ট পরিচালনা করে মায়েরদোয়া এন্টার প্রাইজের স্বত্তাধীকারি রাশিদুল ইসলাম কে ৫০ হাজার ও ভাই ভাই ট্রেডাস এর স্বত্তাধীকারি নজরুল ইসলাম কে ২৫ হাজার টাকা সহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন র‍্যাব ৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইসতিয়াক হোসেন, বিএসটিআই এর সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন প্রমুখ। পরে ভেজাল মধু জনসম্মুখে নিকটবর্তী চুনকুড়ি নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনুমোদনহীন ও মানহীন মধু আটক করা হয়। উপজেলা প্রশাসন , র‍্যাব, বিএসটিআই এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

ছবি- শ্যামনগরে র‍্যাবের অভিযানে ৪হাজার ৭২৫কেজি আটককৃত ভেজাল মধু চুনকুড়ি নদীতেিবিনষ্ট করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT