1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

স্কুলে ফেরা অনিশ্চিত সরিষাবাড়ী ৩৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি।

 

করোনার মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল-কলেজ। এরই মধ্যে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের সরিষাবাড়ীতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে গেছে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষনা করলেও বন্যার পানিতে নিমজ্জিত ৩৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীর পাঠদান হয়ে পড়েছে অনিশ্চিত।

 

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারি বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫টি ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। যমুনার পানি কিছুটা কমলেও বিদ্যালয় গুলো রয়েছে এখনো পানিতে নিমজ্জিত। সরকার চলতি মাসের ১২ তারিখে বিদ্যালয়গুলো খুলে দেওয়ার ঘোষনা দিলেও পানিতে নিমজ্জিত থাকা ৩৫ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে পাঠদানের অনিশ্চয়তা। এদের মধ্যে রয়েছে ২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও দুইটি মাদরাসাও রয়েছে। এসব পানিবন্দি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলে ফেরা অনিশ্চিত বলে মনে করেছেন অনেক অভিভাবকরা।

 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম সাংবাদিকদের জানান, উপজেলায় এখন পর্যন্ত ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। ১২ তারিখ থেকে সরকার বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষনা দেন। বন্যায় যে সব শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে নিমজ্জিত আছে সেই সব প্রতিষ্ঠান বাদে বাকিসব বিদ্যালয়গুলো পাঠদানের উপযোগী করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT